বেআইনি পোস্ত খোসা সহ এক পাচারকারীকে গ্রেফতার করল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ। জানা যায়, বুধবার রাতে বৈষ্ণবনগর থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে সাহাবানচকের ভাগজান ধৃত বাড়ি এলাকায় হানা দেয়। সেখানে হানা দিয়ে পুলিশ একজনকে আটক করে। ধৃতর বাড়ি থেকে আটক করা হয় ৪০১ কেজি বেআইনি পোস্তের খোসা। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৭ লক্ষ টাকা। পুলিশ সুত্রে খবর, ধৃত মেতাহার আজিজ(৩৩)। বাড়ি বৈষ্ণবনগর থানার সাহাবানচকের ভাগজান এলাকায়। সাতদিনের পুলিশি হেফাজত চেয়ে বৃহস্পতিবার বৈষ্ণবনগর থানার পুলিশ ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/Gxdacpd4uy8